জমি নিয়ে বিরোধ : পায়ুপথে পেঁপে ঢুকিয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬

জমি নিয়ে বিরোধ : পায়ুপথে পেঁপে ঢুকিয়ে হত্যার চেষ্টা

Manual1 Ad Code

download (1)

সুরমা মেইল ডেস্ক :: জমি নিয়ে বিরোধের জেরে রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি ইউনিয়নের গুচ্ছগ্রামে জিয়াউল ইসলাম নাগর (৩২) নামে এক ব্যক্তিকে পায়ুপথে পেঁপে ঢুকিয়ে হত্যার চেষ্টা করেছেন একই গ্রামের আমিরুল। অাজ শুক্রবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাকে ভর্তি করা হয়। জিয়াউল নাগর চারঘাট উপজেলার হলিদাগাছি ইউনিয়নের গুচ্ছগ্রামের জালাল উদ্দিনের ছেলে।

Manual8 Ad Code

জমি নিয়ে বিরোধের জেরে গতকাল তাকে গ্রামের একটি পেঁপে বাগানে নিয়ে তিনজন মিলে মারধর করেন। মারধরের এক পর্যায়ে তার পায়ুপথে জোর করে ছোট আকারের পেঁপে ঢুকিয়ে দেন আমিরুল। তিনজনের মধ্যে শুধু আমিরুলকেই চিনতে পারেন সে’। জানান, জিয়াউল নাগরের স্ত্রী মনজুরা।

Manual8 Ad Code

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার (ইএমও) ডা. আরিফুল হক জানান, বিকেলের দিকে নাগর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে আসেন। তার পায়ুপথে রক্তক্ষরণ হচ্ছে। অবস্থা গুরুতর বলে তাকে আজই অস্ত্রপচার করা হচ্ছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code