জাফলংয়ে মাটি ধ্বসে ফের পাথর শ্রমিকের মৃত্যু, আটক ৩

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

জাফলংয়ে মাটি ধ্বসে ফের পাথর শ্রমিকের মৃত্যু, আটক ৩

Manual6 Ad Code

আলী হোসেন, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের মন্দিরের জুম এলাকায়  কোয়ারিতে পাথর উত্তোলনকালে মাটি ধ্বসে চাপা পড়ে ফের এক শ্রমিক নিহত হয়েছে।

নিহত শ্রমিক হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ইছবপুর গ্রামের বাছির মিয়ার ছেলে মোস্তাকিন মিয়া (৩৫)। সে সপ্তাহ খানেক ধরে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় কলোনীতে বসবাস করে আসছিল।

Manual4 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনের একটি গর্তে শ্রমিকের কাজ করছিল মোস্তাকিন। এসময় হঠাৎ করে গর্তটির পাড় ধসে পড়লে মাটি চাপা পরে ঘটনাস্থলেই নিহত হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

Manual6 Ad Code

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইছবপুর গ্রামের আয়ুব উল্লাহর ছেলে জারন আলী, আব্দুল হামিদের ছেলে লেবু মিয়া। অন্যজন হলেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রনারচর গ্রামের যতীন্দ্র দাশের ছেলে যতীশ দাশ।

Manual2 Ad Code

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার জানান পাথর উত্তোলনের ওই গর্তের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code