জার্মানির চমকে ইউক্রেনের হার

প্রকাশিত: ৪:৪৮ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৬

জার্মানির চমকে ইউক্রেনের হার

Manual8 Ad Code

download (5)স্পোর্টস ডেস্ক : ইউরো কাপের গ্রুপ পর্বে রবিবার নিজেদের প্রথম ম্যাচে চমক দেখিয়ে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ‘সি’ গ্রুপের ম্যাচে তারা ইউক্রেনকে ২-০ ব্যবধানে হারিয়েছে।

Manual4 Ad Code

এদিন ম্যাচের ১৯ মিনিটে ফ্রি-ফিক থেকে উড়ে আসা বল হেড করে জালে জড়ান কোদরান মুস্তাফি। এরপর দুইদলই একের পর এক আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়েছে। কিন্তু বিরতির আগে কোনও দলই আর জালে বল জড়াতে পারেনি। ফলে, ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।

Manual7 Ad Code

বিরতি থেকে ফিরেও অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার এদিন দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। দক্ষতার সঙ্গে কয়েকটি বিপজ্জনক আক্রমণ ঠেকিয়ে দিয়েছেন তিনি।

এদিন সবাই হয়তো ভেবে নিয়েছিলেন ১-০ ব্যবধানেই জয় পেতে চলেছে জার্মানি। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে চমক দেখায় জার্মানি। ৯২ মিনিটে ব্যাক পোস্টে দাঁড়িয়ে থাকা বাস্তিয়ান শোয়েনস্টাইগার ব্যবধান দ্বিগুণ করেন। ফলে, ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে জার্মানি। নর্দার্ন আয়ারল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পোল্যান্ড।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code