সিলেট ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর জিন্দাবাজার থেকে নারী চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৪টার দিকে জিন্দাবাজারস্থ শুকরিয়া মার্কেট থেকে সুমা বেগম (২৭) নামের ওই চোরকে ব্যবসায়ী ও ক্রেতারা আটক করে পুলিশে সোর্পদ করেন।
আটক সোমা বেগম সিলেট নগরীর মেন্দিবাগস্থ আলাউদ্দিন মিয়ার কলোনীর ভাড়াটে। এর আগে গত ২৫ জুন জিন্দাবাজার থেকে ওই কলোনির বাসিন্দা নারী চোর চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশ।
শুকরিয়া মার্কেটের ব্যবসায়ীরা জানান- মঙ্গলবার মার্কেটে কেনাকাটা করতে আসা কয়েকজন নারী ক্রেতা তাদের মোবাইল ফোন ও হ্যান্ডব্যাগ চুরির অভিযোগ করেন। বিকেল ৪টার দিকে এক নারী ক্রেতার ব্যাগ থেকে মোবাইল চুরির সময় সোমা বেগম নামের ওই চোরকে ধরে ফেলেন ব্যবসায়ী ও ক্রেতারা। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।
নগরীর ধোপাদিঘীরপাড়ের হেলেনা আকতার চৌধুরী জানান- মঙ্গলবার শুকরিয়া মার্কেটে কেনাকাটা করতে গিয়ে তিনি স্যামসাং গ্যালাক্সি এ-৫ খুইয়েছেন। সাথে থাকা হ্যান্ডব্যাগের চেইন খুলে মোবাইল ফোন সেটটি চুরি হয়েছে বলে জানান তিনি।
সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ সংবাদ মাধ্যমকে জানান- শুকরিয়া মার্কেট থেকে নারী চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি