জেএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৭

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফেল করায় রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় সাহিদা আক্তার মনি (১৪) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

Manual3 Ad Code

শনিবার দিবাগত রাতে নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

Manual3 Ad Code

ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সাহিদার বড় ভাই ইমন বলেন, সম্প্রতি প্রকাশ হওয়া জেএসসি পরীক্ষায় ফেল করায় কয়েকদিন ধরে তার মন খারাপ ছিল। সে চুপচাপ থাকত। গতরাতে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেয়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ২টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code