জেরুজালেম নিয়ে ট্রাম্পের ঘোষণা ঐতিহাসিক ভুল : রাজা রব্বানি

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৭

জেরুজালেম নিয়ে ট্রাম্পের ঘোষণা ঐতিহাসিক ভুল : রাজা রব্বানি

Manual1 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে ঐতিহাসিক ও বড় ভুল করেছেন। রোববার পাকিস্তান সিনেটের চেয়ারম্যান রাজা রব্বানি সন্ত্রাসবাদ বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেছেন।

Manual3 Ad Code

রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি আরো বলেন, ট্রাম্পের ঘোষণার কারণে ফিলিস্তিনে নতুন ইন্তিফাদা শুরু হতে যাচ্ছে। এ সম্মেলনে ইরান, তুরস্ক, চীন, রাশিয়া ও আফগানিস্তানের জাতীয় সংসদের স্পিকাররা অংশ নিচ্ছেন। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পাকিস্তানকে যে হুঁশিয়ারি দিয়েছেন সে সম্পর্কে রাজা রব্বানি বলেন, পাকিস্তান একটি স্বাধীন-সার্বভৌম দেশ এবং আমেরিকাসহ কারো হুঁশিয়ারি বিবেচনায় নেয়ার অভ্যাস পাকিস্তানের নেই।

Manual7 Ad Code

পাক সিনেটের চেয়ারম্যান আরো বলেন, মুসলিম দেশগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সরকার পরিবর্তন ও আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির নীতি অনুসরণ করে আসছে আমেরিকা। তিনি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার মার্কিন পদক্ষেপকে সমস্ত ভুলের বড় ভুল বলে মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code