জৈন্তাপুরে মা ও মেয়েকে ধর্ষণ, আদালতে স্বীকারোক্তি : হাজতে নিমার

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, মে ১৩, ২০১৭

জৈন্তাপুরে মা ও মেয়েকে ধর্ষণ, আদালতে স্বীকারোক্তি : হাজতে নিমার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জৈন্তাপুরে মা ও মেয়েকে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ করে ইন্টারনেটে প্রচারের ঘটনায় গ্রেফতারকৃত লম্পট নিমার আহমদকে (২৪) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

শুক্রবার (১২ মে) সন্ধ্যায় সিলেট জেলা ও দায়রা জজ আদালতের ২য় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমীন কানন মিলার আদালতের নিমারের জবানবন্দি রেকর্ড করেন।

Manual1 Ad Code

সিলেট বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম জানিয়েছেন, নিমার আহমদ (২৮) উপজেলার ডেমা গ্রামের কালাই মিয়ার ছেলে।

Manual6 Ad Code

শামসুল ইসলাম জানান, আদালত নিমারকে জেল হাজতে ও ভিকটিমদের ডাক্তারি পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানোর আদেশ দিয়েছে।

Manual7 Ad Code

ওসি জানান, নিমার আহমদ পেশায় রাজমিস্ত্রি। একই এলাকার এক রিকশাচালকের স্ত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। ওই নারীর সঙ্গে প্রায় ছয় মাসের বিভিন্ন সময়ে কয়েকবার শারীরিক সম্পর্কের ভিডিও নিমারের মোবাইল ফোনে পাওয়া গেছে। ‘ওই নারীর কিশোরী মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের আরও পাঁচটি ভিডিও চিত্রও পাওয়া গেছে মোবাইলে।’

ওসি বলেন, গত রোববার থেকে ওই ভিডিও চিত্রগুলো মোবাইল ফোনে ছড়িয়ে পড়ার খবর পেয়ে নিমারকে শনাক্ত করে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে জৈন্তাপুরের দরবস্ত বাজার থেকে নিমারকে আটক করে পুলিশ।

ওসি আরও জানান, ঘটনার শিকার ওই নারী জানিয়েছেন নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করেন নিমার। পরে ওই ভিডিও চিত্র দেখিয়ে এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় ছয় মাসে নিমার তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরে তার মেয়েকেও নিমার একইভাবে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ করেন।

Manual8 Ad Code

এ ঘটনায় ওই গৃহবধূর ছেলে বাদী হয়ে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন। মিনার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলেও ওসি জানান।

প্রসঙ্গত, গত বুধবার (১০ মে) দিবাগত রাত সাড়ে ১২টায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবিরের নির্দেশে এবং অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জাহিদ আনোয়ারের নেতৃত্বে নিমারকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে পরদিন বৃহস্পতিবার বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের ডেমা গ্রাম হতে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code