টঙ্গীতে ৪শ’ ফিট গভীর গর্তে পড়ে শিশুর মৃত্য

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মে ১৪, ২০১৬

টঙ্গীতে ৪শ’ ফিট গভীর গর্তে পড়ে শিশুর মৃত্য

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : গাজীপুরের টঙ্গীতে ৪শ’ ফিট পাইপে পড়ে রোমানুল (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক শিশুর অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকাল ১০টা ২০ মিনিটে শুকুন্দিরবাগ বাজার সংলগ্ন আইডিয়াল স্কুলের পাশে এ ঘটনা ঘটে। গভীর নলকূপের জন্য স্থাপিত ৪শ’ ফিট গ পাইপে পড়ে যায় ওই দুই শিশু। পৌনে ১১টার দিকে স্থানীয়রা ওই দুই শিশুকে পাইপ থেকে উদ্ধার করলেও রোমানুল মারা যান। তবে আরেক শিশুর নাম জানা যায়নি।

Manual5 Ad Code

ফায়ার সার্ভিসের সদর দফতরে যোগাযোগ করলে জিয়াউর রহমান নামে এক সদস্য জানান, দুই শিশু পাইপে পড়ে যাওয়ার খবরে ঢাকা ও গাজীপুর স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই শিশু দু’টিকে পাইপ থেকে উদ্ধার করেন স্থানীয়রা।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code