ট্রাকধাক্কায় শিশুসহ নিহত ৩

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৬

ট্রাকধাক্কায় শিশুসহ নিহত ৩

Manual8 Ad Code

download

সুরমা মেইল ডেস্ক :: লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় শিশুসহ তিন পথচারী নিহত হয়েছেন। সোমবার সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের মির্জারকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলেন- পাটগ্রাম পৌরসভার মির্জাকোট এলাকার আমানতউল্লার ছেলে দেলোয়ার হোসেন (২৭), একই এলাকার নজরুল ইসলামের ছেলে আব্দুস সাত্তার (২৮) ও ফরিদুল ইসলামের ছেলে লাবীব হোসেন (১০)।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর জানান, সকালে রাস্তার পাশ দিয়ে ওরা সবাই হাঁটছিল। এমন সময় বুড়িমারীগামী (ঢাকা মেট্রো ট-১৮১০-৩৫) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও লাবীরের মৃত্যু হয়।

Manual4 Ad Code

আশংকাজনক অবস্থায় আব্দুস সাত্তারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। ট্রাকের চালক ও সহকারী চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে থানায় সোপর্দ করেছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code