সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ট্রাফিক আইন মেনে চলার জন্য ঠাকুরগাঁও জেলায় সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়েছে। মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই প্রচারণার উদ্বোধন করা হয়েছে।
সচেতনতা মূলক প্রচারণার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
এ সময় ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর আমজাদ হোসেন, ঠাকুরগাঁও সদর থানা ওসি (তদন্ত) জিয়াউর রহমান সহ ট্রাফিক ও ঠাকুরগাঁও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক যানবাহন চালকদের ট্রাফিক আইন মনে চলার জন্য লিফলেট বিতরণ করেন। সেই সাথে হেলমেট পরিধান ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার আহবান জানান।
তিনি বলেন, নিজের জীবন রক্ষার জন্য হেলমেট পরিধান করতে হবে। আমরা জরিমানা করতে চাইনা, আমরা চাই সকলেই ট্রাফিক আইন মেনে চলুক। আজকে থেকে ঠাকুরগাঁও জেলায় ট্রাফিক আইন মেনে চলতে প্রচারণার উদ্বোধন করা হলো, এই প্রচারণা পুরো ঠাকুরগাঁও জেলা জুড়ে করা হবে।
তিনি বলেন, নিজের জীবন রক্ষার জন্য হেলমেট পরিধান করতে হবে। আমরা জরিমানা করতে চাইনা, আমরা চাই সকলেই ট্রাফিক আইন মেনে চলুক।
জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এ সময় বেশকিছু মোটরসাইকেল চালককে ফুল দিয়ে শুভেচ্ছা ও হেলমেট বিতরণ করেন।
(সুরমামেইল/এমআই/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি