ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হোপ হিকসের পদত্যাগ

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৮

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হোপ হিকসের পদত্যাগ

Manual4 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ট উপদেষ্টা হোপ হিকস পদত্যাগের ঘোষণা দিয়েছেন। হোপ হিকস ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন। তিনি গত বছরের সেপ্টেম্বরে হোয়াইট হাউজের কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে নিয়োগ পান। দীর্ঘদিন ধরে তিনি ট্রাম্পের উপদেষ্টা ছিলেন। ট্রাম্প তাকে ‘হোপস্টার’ বলে ডাকতেন।

Manual4 Ad Code

ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতা প্রমানে তদন্তের কাজ করছেন হোয়াইট হাউজের গোয়েন্দা সদস্যরা। তদন্তের কাজে হোপ হিকসকে টানা নয় ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিনই হোয়াইট হাউজ থেকে পদত্যাগের ঘোষনা দেন তিনি।

২৯ বছর বয়সী সাবেক এই মডেল তার সহকর্মীদের জানান, হোয়াইট হাউজ থেকে সম্ভাব্য সবকিছুই অর্জন করা হয়ে গেছে তার। হোয়াইট হাউজ থেকে আর কিছুই পাওয়ার নেই বলে জানান তিনি।

Manual7 Ad Code

তবে হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, হিকসের পদত্যাগের কারনটি স্পষ্ট নয়। তবে তার পদত্যাগের সঙ্গে গোয়েন্দা কমিটিকে দেওয়া জবানবন্দির কোনো সম্পর্ক নেই।

Manual2 Ad Code

খবর পাওয়া যাচ্ছে যে, তার জবানবন্দিতে তিনি কখনো কখনো ট্রাম্পের পক্ষে নির্দোষ মিথ্যা বলার কথা স্বীকার করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ যোগসাজশের তদন্তে কোনো অসত্য বলার কথা প্রত্যাখ্যান করেছেন হোপ হিকস।

রাশিয়ার সঙ্গে ট্রাম্প শিবিরের সম্পর্ক বিষয়ে এই তদন্তে হোপ হিকস একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছিলো।

এর আগে গত গ্রীষ্মে ট্রাম্পের প্রথম কর্মচারী রেইন্স প্রিবাস এবং কৌশলবিদ স্টিভ ব্যাননকে বহিষ্কার করা হয়।ট্রাম্পের সাবেক প্রেস সচিব শন স্পাইসার নিজেই পদত্যাগ করেন।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকার বিষয়টি ক্রমেই জোরালো হচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code