ট্রাম্পের পিছু ছাড়ছে না আরো নারী বদনাম

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬

ট্রাম্পের পিছু ছাড়ছে না আরো নারী বদনাম

Manual8 Ad Code

images-1

আন্তর্জাতিক ডেস্ক :: নারী বিষয়ে অশোভন মন্তব্য নিয়ে তুলকালামের পর ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ত্রিশ বছরের বেশি সময় আগে উড়োজাহাজে করে কোথাও যাচ্ছিলেন ট্রাম্প। সেখানে ট্রাম্প তার সহযাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে এবার।

Manual4 Ad Code

বিবিসির খবরে বলা হয়, একই ফ্লাইটে তার পাশের আসনটিতে বসেছিলেন এমন একজন নারী যাত্রী অভিযোগ তুলেছেন, ট্রাম্প তার শরীর অশোভনভাবে স্পর্শ করেছিলেন।

Manual7 Ad Code

তার ভাষায় যা ছিল ‘অক্টোপাসের’ মত জাপটে ধরে যৌন নিপীড়ন চালানো। অন্য একজন নারী অভিযোগ করেছেন, ২০০৫ সালে ট্রাম্প টাওয়ারে তার ইচ্ছার বিরুদ্ধে ওই নারীর মুখে চুম্বন করেছিলেন ট্রাম্প।

এই দুই নারীকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস। তাদের এক প্রতিবেদনে ওই দুইজন নারী অভিযোগ তুলেছেন, ট্রাম্প তাদের ইচ্ছার বিরুদ্ধে অশোভন আচরণ করেছেন এবং কখনো তা নিয়ে দুঃখ প্রকাশ করেননি।

Manual5 Ad Code

জেসিকা লিডসের ভাষায় তাকে ‘অক্টোপাসের’ মত জাপটে ধরেছিলেন ট্রাম্প

Manual1 Ad Code

অবশ্য ট্রাম্পের বিরুদ্ধে তোলা যৌন হয়রানির অভিযোগকে নাকচ করে দিয়েছে তার প্রচারণার কাজে নিযুক্ত দল। প্রচারণা দল ওই প্রতিবেদন এবং অভিযোগকে ‘কাল্পনিক’ এবং ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে।

তবে অভিযোগকারী নারী দুজনই আগে কখনো বিষয়টি নিয়ে অভিযোগ তোলেননি। যদিও নিজেদের পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে আলাপ করেছিলেন। কিন্তু যখন তারা দেখলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী চূড়ান্ত হয়েছেন, তখন তারা মুখ খোলার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমসকে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code