সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: নওগাঁর রাণীনগরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন। রোববার ভোরে রাণীনগর ওভার ব্রিজের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) এবং জয়পুরহাট জেলার আজিবপুর গ্রামের উবির উদ্দিনের ছেলে সাজু মিয়া (২৫)। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও তার পরিচয় জানা সম্ভব হয়নি।
ভোরে নওগাঁ জেলার রাণীনগর রেল স্টেশনের ওভার ব্রিজে ট্রেনের ধাক্কা লাগে। এতে দেলোয়ার হোসেন ঘটনাস্থলে নিহত হন। এ সময় সাজু মিয়াসহ দুজন আহত হন। আহতদের উদ্ধার করে নাটোরের হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে সাজু মিয়ার মৃত্যু হয়।
Design and developed by ওয়েব হোম বিডি