ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী বাস ছিটকে পড়ে আহত ৪

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৬

ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী বাস ছিটকে পড়ে আহত ৪

Manual8 Ad Code

images-1

সুরমা মেইল ডেস্ক :: গাজীপুরের ইজ্জতপুর রেলস্টেশনে পোশাক কারখানার শ্রমিকবাহী  বাসে ট্রেনের ধাক্কায় চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে দুর্ঘটনাটি ঘটে।

Manual5 Ad Code

আহতরা হলেন- আরিফ হোসেন (২৪), রফিক মিয়া (২৪), সালমা আক্তার (২২) ও শামসুন্নাহার (২৩)। তারা সবাই স্থানীয় রাজেন্দ্রপুর এলাকার ডার্ড কম্পোজিট মিলস লিমিটেডের শ্রমিক।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান মিয়া জানান, ইজ্জতপুর বাজারে ওই বাসটি রেলক্রসিং করার সময় চলন্ত ট্রেন ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে পাশে ছিটকে পড়ে। এসময় গুরুতর আহত হয় চারজন। এদের মধ্যে আরিফ ও রফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

ইজ্জতপুর স্টেশনটির কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তাছাড়া রেলক্রস এলাকায় কোনো গেইটম্যান বা সিগনাল বার নেই। ফলে অসতর্ককতার কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে জানান ওই স্টেশন মাস্টার।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code