ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩

ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে অর্ধশতাধিক শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

শনিবার দুপরে জেলার বালীয়াডাঙ্গী উপজেলার জমিরিয়া মাদরাসা মাঠে ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করেন বালীয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

 

বিনামূল্যে হুইল চেয়ার পেয়ে খুশি শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিরা। সেই সাথে চলাফেরা করতে সহজ হবে বলে জানান তাদের সাথে আসা স্বজনেরা।

 

সংস্থাটির স্থানীয় প্রতিনিধি মুফতি শরিফুল ইসলাম বলেন, আজকে ৫০ জন শারীরিক ভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হল। এ ছাড়াও শীতবস্ত্র বিতরণ, সেলাই মেশিন, অযুখানা স্থাপন, হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা সহ নানাবিধ কর্মসূচি পালন করে আসছি আমরা।

 

Manual6 Ad Code

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, প্রজেক্ট সমন্বয়ক মেজবাহুল হক, স্থানীয় সমাজসেবক বেলাল উদ্দীন, ইউপি সদস্য মুক্তার হোসেন।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code