ঠাকুরগাঁওয়ে চোরাইকৃত ৩৮০ বস্তা ভুট্টা উদ্ধার, গ্রেফতার ৩ 

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩

ঠাকুরগাঁওয়ে চোরাইকৃত ৩৮০ বস্তা ভুট্টা উদ্ধার, গ্রেফতার ৩ 

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে চোরাইকৃত ৩৮০ বস্তা ভুট্টা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি চুরিতে জড়িত তিনজন গ্রেফতার করা হয়েছে।

 

Manual5 Ad Code

রোববার (০৩ ডিসেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানোনো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির, মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই জাহাঙ্গীর হোসেন।

Manual5 Ad Code

 

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ২০ নভেম্বর মামলার বাদী স্বপন রায় ৩৮০ বস্তা ভুট্টা ঠাকুরগাঁও তার মিল থেকে গাজিপুরের বাঘের বাজারের কোয়ালিটি ফিড মিলে নেওয়ার জন্য একট ট্রাক ভাড়া করেন। ট্রাকটি ফিড মিল থেকে উল্লেখিত ৩৮০ বস্তা ভুট্ট্রা লোড করে গাজীপুরের উদ্দেশ্যে রাওয়ানা হলেও নির্ধারিত সময়ে সেখানে পৌঁছায়নি। পরে গত শুক্রবার ট্রাকটির কোন সন্ধান না পেয়ে ঠাকুরগাঁও থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।

 

পুলিশ আশুলিয়া থানা পুলিশের সহযোগিতায় চোরাইকৃত ট্রাক ও ভুট্ট্রাসহ শিপন মিয়া (২৫) নামে একজনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোর চক্রের আরও ২ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

Manual3 Ad Code

 

গ্রেফতারকৃতরা হলো- বগুড়া জেলার গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের টুকু মন্ডলের ছেলে শিপন মিয়া (২৫), খুলনা জেলার দাকোপ উপজেলার কেওড়াখালী গ্রামের মৃত কামরুজ্জামানের ছেলে মো: জাহিদ হাসান বাবু (২৫) ও বগুড়া জেলার ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিন মুন্সির ছেলে মো: আব্বাস আলী (৫০)।

 

শনিবার (০২ ডিসেম্বর) আদালতের মাধমে গ্রেফতারকৃত ৩ জনকে জেলহাজতে প্রেরণ করা হয় এবং আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবনদী দিয়েছেন বলে জানান পুলিশ সুপার।

 

আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code