ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৪

ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

Manual6 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডল মাদকের ট্যাবলেটসহ মোঃ আলাল হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।

 

Manual6 Ad Code

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ কর্তৃক সালন্দর ইউপি’র অন্তর্গত শিংপাড়া গ্রামস্থ বায়তুস সালাম জামে মসজিদ এর পাশে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট হতে ৬৫ পিছ ট্যাপেন্টাডোল নামক ট্যাবলেট উদ্ধার জব্দ করা হয়েছে। এ মাদকদ্রব্যগুলোর আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।

 

Manual5 Ad Code

গ্রেফতারকৃত মোঃ আলাল হোসেন (৩৩) পঞ্চগডড়ের দেবিগঞ্জ থানাধীন বাগদাহ দিলাল পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

Manual1 Ad Code

 

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়।

 

জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ঠাকুরগাঁও জেলার সকল প্রকার অপরাধ দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষা এবং মাদক নির্মূলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code