ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৩

ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালী

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে র‌্যালী, লিফলেট বিতরণ ও মশক নিধন কাজ শুরু হয়েছে।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)র আয়োজনে সোমবার (০৭ আগস্ট) জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় থেকে সচেতনতামূলক র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

ঠাকুরগাঁও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মিনহাজ আরেফিনের নেতৃত্বে র‌্যালীতে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রশিদুল ইসলাম,সার্কেল অ্যাডজুট্যান্ট সেলিনা পারভীনসহ আনসার ও ভিডিপির সদস্যরা অংশ নেন।

 

Manual6 Ad Code

র‌্যালি চলাকালে সড়কে পথচারীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের কাছে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তারা । এ সময় মশা নিধনে শহরের বিভিন্ন স্থানে বিশেষ ওষুধ স্প্রে করা হয়।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমআই/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code