ঠাকুরগাঁওয়ে পিলার গেড়ে জমি দখলের পায়তারার অভিযোগ

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৪

ঠাকুরগাঁওয়ে পিলার গেড়ে জমি দখলের পায়তারার অভিযোগ

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে জয়নুল হক নামের এক দরিদ্র কৃষকের ভুট্টার জমিতে সীমানা পিলার গেড়ে দখলের পায়তারা করছে ভূমি দস্যুরা।

Manual2 Ad Code

 

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী কৃষক জয়নুল ঠাকুরগাঁও সদর থানায় গিয়ে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।

 

Manual6 Ad Code

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানাযায়, বিগত প্রায় ছয় দশক ধরেই জয়নুলের পরিবার ওই জমিতে চাষাবাদ করে আসছে। হঠাৎ করেই মঙ্গলবার সকালে তিনি জানতে পারেন যে কিছু লোক তার রোপনকৃত ভুট্টার জমিতে সীমানা পিলার দিয়ে তা নিজেদের দাবি করছে। তিনি তাৎক্ষণিক ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি অবগত করেন এবং ঘটনাস্থলে গিয়ে বাধা দিতে গেলে বিভিন্ন ধরনের হুমকির স্বিকার হন । এসময় তারা দেশিয় অস্ত্র নিয়ে এলাকায় শোডাউন করলে এলাকাবাসী এগিয়ে যায় ও ভিডিও ধারন করতে গেলে এবং ঘটনাস্থলে পুলিশ পৌছালে তারা দ্রুত সে স্থান ত্যাগ করে। পরবর্তীতে ভুক্তভোগী কৃষক জয়নুল ঠাকুরগাঁও সদর থানায় গিয়ে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন।

 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ জানান, আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমআই)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code