ঠাকুরগাঁওয়ে পুলিশি বাধা উপেক্ষা করে মহিলা দলের মিছিল

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩

ঠাকুরগাঁওয়ে পুলিশি বাধা উপেক্ষা করে মহিলা দলের মিছিল

Manual6 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে পুলিশের বাধা উপেক্ষা করে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসুচি পালন করেছে জেলা মহিলা দল।

 

রোববার (১০ ডিসেম্বর )সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বের হয়ে শহরের আমাদের বাজার মার্কেট হয়ে পুনরায় দলীয় কার্যালয় এসে জড়ো হয়। পরে বিএনপি’র নেত্রীরা কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী কর্মসূচি পালন করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

 

Manual7 Ad Code

নিরাপত্তা জোরদারে দলীয় কার্যালয় ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

 

জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়ে পন্ড করার চেষ্টা করে । আমরা তাদের বাঁধা উপেক্ষা করেই আমাদের কর্মসূচী সফল করেছি।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমআই)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code