সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও সদর উপজেলায় ডাকাতির কার্যক্রম করার সময় হাতেনাতে চারজন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
গ্রেপ্তারকৃত সদস্যরা হলো- ঠাকুরগাঁও সদর উপজেলার বেলতলা গ্রামের মোহাম্মদ রাজুর ছেলে হারুন ইসলাম (২০), একই গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ আনারুল (২৭), হরিনারায়নপুর গোয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩০) ও আরজি পস্তমপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বিপুল ইসলাম (২৪)।
পুলিশ সুপার উত্তর প্রসাদ পাঠক বলেন, শনিবার ভোররাতে ঠাকুরগাঁও বিমানবন্দর এলাকার ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের ওপর কলাগাছ ফেলে ব্যারিকেট তৈরি করে রাখে ডাকাত সদস্যরা।
এমন খবর পেয়ে সেখানে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশের একটি চৌকস দল। এসময় ডাকাতি কার্যক্রম করার সময় হাতেনাতে চারজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও ডাকাত সদস্যদের কাছ থেকে বাঁশের লাঠি, লোহার রড, দেশীয় ধারালো ছোরা উদ্ধার করা হয়।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি