সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩
ঠাকুরগাঁও প্রতিনিধি :
নাশকতার পরিকল্পনা ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) সন্ধ্যায় আদালতের মাধ্যমে জামায়াতের সহকারী সম্পাদক কফিল উদ্দীন আহমেদসহ ২২ জন জামাত-বিএনপির নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, সকালে সদর উপজেলার কালিতলা এলাকা থেকে জামায়াতের ২০ জন ও সেনুয়া এলাকা থেকে বিএনপির ২ জনকে অভিযান চালিয়ে আটক করা হয়।
পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপির ২৩ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা আসামী করে ও নাশকতার পরিকল্পনার অভিযোগে ২২ জনের নামে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
(সুরমামেইল/এমআই/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি