ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Manual2 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে রাজু মিয়া (২৮) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। শুক্রবার (০৫ জুলাই) ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার নগরভিটা সীমান্তের ৩৭৬/৫ এস নম্বর মেইন পিলারের কাছে নিহতের এ ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

নিহত রাজু মিয়া জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়াালী গ্রামের হবিবর আলীর ছেলে বলে তথ্য পাওয়া গেছে।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির নাগরভিটা সীমান্তের পিলার নম্বর ৩৭৬/৫ এস স্থানে শুক্রবার ভোর রাত বা তার কিছু আগে গরু চোরাকারবাড়ি করতে গেলে ভারতের উত্তর দিনাজপুর জেলার বিএসএফ ১৫২ ব্যাটালিয়ান তিনগাঁও ক্যাম্প এর জোওয়ানরা রাজুকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে সে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমান ভারতের ১৫২  বিএসএফ এর তিনগাঁও ক্যাম্পে রয়েছে।

 

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল তানজীর আহম্মদ বলেন, আমরা ঘটনাটা শুনেছি এবং তাৎক্ষণিক পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহবান করেছি।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code