ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় হাবিবুর রহমান (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

মঙ্গলবার (১৪ মার্চ) রাত ১১ টার দিকে সদর উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে কচুবাড়ি বোর্ড অফিস নামক এই দূর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের কছিম উদ্দীন শেখের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুগাঁও ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সেপেক্টর মো. সরোয়ার হোসাইন।

 

সুত্র জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা মাছবাহী ট্রাক কচুবাড়ি বোর্ড অফিস নামক এলাকায় একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সায় থাকা হাবিবুর রহমান এর ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন ৩ জন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে।

 

ঠাকুরগাঁও ভূল্লী থানার ওসি এ কে এম আতিকুর রহমান দূর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code