ঠাকুরগাঁও জেলা পুলিশের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩

ঠাকুরগাঁও জেলা পুলিশের সংবাদ সম্মেলন

Manual6 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলা পুলিশের ১০ দিনে উল্লেখযোগ্য উদ্ধার, গ্রেফতার ও মোটরযান আইনে মামলা দায়ের ও জরিমানা বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

 

ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: আসাদুজ্জামান, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সহ ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

 

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, গত ১০ দিনের ঠাকুরগাঁও জেলা পুলিশের উল্লেখযোগ্য সফলতার মধ্যে নিস্পত্তিকৃত গ্রেফতারি পরোয়ানা ২২০টি, মাদক উদ্ধার সংক্রান্তে মোট ২৯জনকে গ্রেফতার করা হয়, এ সময় ৯৪৭ গ্রাম গাঁজা, ১৩৩ বোতল ফেনসিডিল, ১৪৬ পিস ইয়াবা, ১৮৩ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ২ দশমিক ৫২ গ্রাম হিরোইন, ২৮লিটার চোলাইমদ উদ্ধার এবং জুয়া মামলায় ৪ জন আসামী গ্রেফতার করা হয়। এছাড়াও ঠাকুরগাঁও জেলা ট্রাফিক পুলিশ কর্তৃক মোটরযান আইনে মোট ৩১৯ টি মামলায় ৩০ লাখ ২৫ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।

 

Manual6 Ad Code

অন্যদিকে পুলিশের অভিযানে একটি ১৬০ সিসি নীল রংয়ের এপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং চুরির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত মো: মনসুর আলী (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারী পরোয়ানা মুলে ঠাকুরগাঁও জেলার কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক (৪০) গ্রেফতার করা হয়।

 

তার বিরুদ্ধে ঠাকুরগাঁও সহ অন্যান্য জেলায় ৪৩টি চুরি ও মাদক মামলা রয়েছে এবং সে চোরচক্রের মূল হোতা বলে জানান পুলিশ সুপার।

Manual3 Ad Code

 

বালিয়াডাঙ্গী থানায় ৮ জনকে অনলাইন জুয়ার সরঞ্জামসহ গ্রেফতার ও তাদের বিরুদ্ধে মামলা দায়ের কথাও জানানো হয় প্রেস ব্রিফিংয়ে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমআই/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code