ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক শুভ কারাগারে

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক শুভ কারাগারে

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক রহিম শুভকে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

বৃহস্পতিবার দুপুরে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো: আবদুল মজিদ তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার ফয়সাল পলাশ এ তথ্য নিশ্চিত করেন।

Manual8 Ad Code

 

এজাহারের বরাতে তিনি জানান, ২০২০ সালের ৮ এপ্রিল জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ওএমএস (ওপেন মার্কেট সেলস) ও খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৬০৮ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ কয়েকজনের নামে মামলা করেন।

 

Manual1 Ad Code

বালিয়াডাঙ্গীর ওএমএস ডিলার ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী অভিযোগ করেন, ঘটনার দিন তার ছবির ওপর চাল চোর লিখে তা ফেসবুকে প্রচার করে শাওন আমিন ও রহিম শুভ। এ কারণে তিনি দেশের দুটি অনলাইন পোর্টালের সম্পাদক, শাওন আমিন ও রহিম শুভর নামে বালিয়াডাঙ্গী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এই মামলায় জামিন নিতে বৃহস্পতিবার আদালতে যান শুভ। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করেন এবং সাংবাদিক শুভকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।

 

Manual5 Ad Code

রহিম শুভ বর্তমানে প্রতিদিনের বাংলাদেশে ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা হিসেবে কাজ করছেন।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code