ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭

ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গাজীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বুদু মনির (৩০) নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় আটক করা হয়েছে তার সহযোগী আনোয়ারকে (২৮)।

রবিবার রাত আড়াইটায় নগরীর নলজানি এলাকার টিঅ্যান্ডটি কলোনির সেগুন বাগানে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

ডিবি পুলিশের দাবি, এ ঘটনায় ডিবির ওসি আমির হোসেন ও এএসআই মো. সাকলাইন আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

Manual7 Ad Code

গাজীপুর ডিবি পুলিশের ওসি আমির হোসেন জানান, মনির তার ৪-৫ সহযোগীকে নিয়ে টিঅ্যান্ডটি কলোনির সেগুন বাগান এলাকায় অবস্থান করে অপরাধমূলক কাজের প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালানো হয়। বিষয়টি পেয়ে মনির ও তার সহযোগীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে মনিরকে গুলিবিদ্ধ অবস্থায় ও আনোয়ারকে আটক করা হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে তিনি ও এসআই সাকলাইন আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলি ও পিস্তল উদ্ধার করা হয়। মনিরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

ওসি আমির হোসেন আরো জানান, মনিরের বিরুদ্ধে নাশকতায় হত্যা, অস্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জয়দেবপুর থানায় ১৫-১৬টি মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code