ঢাকা মাতাতে আসছেন নেহা কাক্কার !

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৬

ঢাকা মাতাতে আসছেন নেহা কাক্কার !

Manual2 Ad Code

neha-bg20160425125051

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ঢাকা আসছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার। আগামী ৩০শে সেপ্টেম্বর ইমেকার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কনসার্টে বাংলাদেশের সংগীত প্রেমীদের সামনে সরাসরি গান পরিবেশন করবেন তিনি। ইমেকার্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কনসার্টটির নাম দেয়া হয়েছে “নেহা কাক্কার লাইভ ইন ঢাকা পাওয়ার্ড বাই রিফাত ট্রেডিং”। কনসার্টটির বিষয়ে ইমেকার্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক নাঈম আশরাফ জানান, ২০১৪ সালের আরিজিৎ সিং লাইভ, ২০১৫ তে নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট এবং  কনসার্ট ফর নেপালের মত বড় আয়োজনগুলো সফলভাবে শেষ করেছি আমরা। দর্শক-শ্রোতাদের চাহিদা মাথায় রেখে এবার এই আয়োজন করছি আমরা। আমরা আশা করি বর্তমানে দেশের সংগীতাঙ্গনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আমাদের এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, নেহা কাক্কারের পাশাপাশি কনসার্টটিতে সংগীত পরিবেশন করবেন দেশীয় শিল্পীরাও। এছাড়া, কনসার্টটির বিষয়ে ইমেকার্স বাংলাদেশের মিডিয়া বিভাগের প্রধান আফরিদ হাসান জানান, এরই মধ্যে কনসার্টটি আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্টিত হবে কনসার্টটি। ২৯ সেপ্টেম্বর ঢাকায় আসবেন নেহা কক্কর। টিকিটের বিনিময়ে দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। আর সব কিছু মাথায় রেখে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০, ২০০০ ও ৩,৫০০ টাকা।    খুব শিগিগিরই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলন করা হবে্ও বলে জানান আয়োজক প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। মূলত আইটেম গানের জন্যই বেশি জনপ্রিয় নেহা কাক্কার। তার বেশ কয়েকটি আইটেম গান শুধু বলিউডে নয় বলিউডের বাইরের দর্শকদের মন জয় করেছে। তার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘আজ ব্লু হ্যায় পানি পানি’, ‘সেকেন্ড হ্যান্ড জাওয়ানি’, ‘ধাতিং নাচ’, ‘লন্ডন ঠুমাকড়া’ ‘দেখেগা রাজা ট্রেলার’, ‘আও রাজা’, ‘তু ইশক মেরা’, ‘দো পেগ মার’ ‘পার্টি শো’, ‘টুকুর টুকুর’, প্রভৃতি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এবং ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির ‘অগ্নি-২’ ছবির ‘ম্যাজিক মামোনি’ গানটিও তিনি গেয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code