তদন্ত চলছে, তনু হত্যা বিষয়ে মন্তব্য না করাই ভালো

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৬

তদন্ত চলছে, তনু হত্যা বিষয়ে মন্তব্য না করাই ভালো

Manual1 Ad Code

images

Manual4 Ad Code

সুরমা মেইল নিউজ : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড নিয়ে কেনো কথা বলতে চাইলেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুধু বলেছেন, ‘তদন্তাধীন বিষয়’ নিয়ে কথা বলা ঠিক হবে না। তদন্ত চলছে, এমন বিষয়ে মন্তব্য না করাই উত্তম। শনিবার সকালে যাত্রাবাড়ীর করাতিটোলা সিএমএস মেমোরিয়াল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। তনু হত্যাকাণ্ডের পাশাপাশি নির্বাচনী সহিংসতা নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন তাকে।

Manual8 Ad Code

কুমিল্লার সেনানিবাস এলাকায় এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে ১২ দিনেও শনাক্ত কিংবা গ্রেপ্তার করা যায়নি। ভিক্টোরিয়া কলেজের এই ছাত্রী গত ২০ মার্চ খুন হওয়ার পর থেকে প্রতিবাদের ঝড় বইছে সারাদেশে। থানা পুলিশ, ডিবি হয়ে এখন হত্যাকাণ্ডের তদন্ত করছে সিআইডি। এই তরুণীকে খুনের আগে ধর্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

Manual8 Ad Code

আদালতের নির্দেশে লাশ পুনরায় তুলে ময়নাতদন্ত হয়েছে। আসাদুজ্জামান কামাল আশ্বস্ত করে আসছেন, তদন্তে যাই পাওয়া যাবে, তা দেশবাসীকে জানানো হবে।

Manual3 Ad Code

নির্বাচনী সহিংসতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনী সহিংসতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদের বিষয়ে বর্তমান সরকার কঠোর অবস্থানে ছিল, কঠোর অবস্থানে থাকবে। বাংলাদেশে এখন ইউপি নির্বাচন চলছে। ছয় পর্বের এই নির্বাচনের দুই পর্বে সংঘাতে ২৫ জনের বেশি মানুষ মারা গেছেন।

উল্লেখ্য, উল্লেখ্য, গত রবিবার (২০ মার্চ) সন্ধ্যায় কুমিল্লায় ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় তনুকে। পরে রাত ১০টায় কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ তনুর মৃতদেহ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code