তাহিরপুর সীমান্ত দিয়ে কয়লা আনতে গিয়ে বাংলাদেশী তরুণের মৃত্যু

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩

তাহিরপুর সীমান্ত দিয়ে কয়লা আনতে গিয়ে বাংলাদেশী তরুণের মৃত্যু

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার তাহিরপুরে বালিয়াঘাট সীমান্তের ওপারে ভারতীয় অংশ থেকে চোরাই পথে কয়লার আনতে গিয়ে মাটি চাপায় নুরুল হক (২০) নামের এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

 

রোববার (১২ নভেম্রব) সকাল ৯টায় উপজেলায় বালিয়াঘাট সীমান্তের লাকমা এলাকার ১১৯৭ পিলার সংলগ্ন ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় গ্রামবাসী এক ঘণ্টা চেষ্টার পর সকাল ১০টায় ভারত সীমান্তের জিরো পয়েন্ট থাকা চোরাই কয়লার গুহার ভেতর থেকে নুরুল হকের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

 

Manual6 Ad Code

নিহত যুবক উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন লাকমা পশ্চিম পাড় খালেক মিয়ার ছেলে। তবে আহতদের নাম জানা যায়নি।

 

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, রোববার ভোরে নুরুল হকসহ ৭-৮ জনের একটি কয়লা শ্রমিকের গ্রুপ চোরাই পথে বালিয়াঘাট সীমান্তের ১১৯৭-পিলার সংলগ্ন লাকমা এলাকায় ভারতীয় সীমান্তে থাকা চোরাই কয়লার গুহার (কয়লা কোয়ারী) ভেতর কয়লা আনতে যায়। পরে সকাল ৯টায় গুহার ভেতর থেকে কয়ালর বস্তা নিয়ে বেরিয়ে আসার সময় গুহার মাটি ধসে নুরুল হকের ওপর পরলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় নুরুল হকের সঙ্গে থাকা আরও দুজন কয়লা শ্রমিক আহত হন।

Manual2 Ad Code

 

তার সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা গুহার ভেতর থেকে বেড়িয়ে নুরুল হকের পরিবারের লোকজনকে খবর দেয়। পরে নিহতের পরিবার গ্রামবাসীদের সঙ্গে নিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা পর সকাল ১০টায় গুহার ভেতর থেকে নিহত নুরুল হকের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

তাহিরপুর থানার (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরাই পথে ভারতে গিয়ে কয়লা আনতে প্রায়ই এ রকম দুর্ঘটনা ঘটছে।

 

সুনামগঞ্জ ২৮-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।

 

(সুরমামেইল/এসএসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code