তিনবছর পর মোনালিসা ‘ফিনিক্স ফ্লাই’

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মে ৮, ২০১৬

তিনবছর পর মোনালিসা ‘ফিনিক্স ফ্লাই’

Manual7 Ad Code

images (5)স্পোর্টস ডেস্ক : গেল কয়েক বছর প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফিরেছেন মোনালিসা। স্বামীর সঙ্গে ডিভোর্স চুকিয়ে দেশে ফিরেই জানিয়েছেন অভিনয়ে ফিরতে চান। অবশেষে তিনবছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন জনপ্রিয় এ অভিনেত্রী।  আজ সকাল থেকে ‘ফিনিক্স ফ্লাই’ নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি।

Manual4 Ad Code

রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে শুরু হয়েছে ‘ফিনিক্স ফ্লাই’ নাটকের চিত্রধারণের কাজ। অনন্য ইমনের পরিচালনায় এ নাটকের মাধ্যমে প্রায় তিন বছর পর অভিনয়ে ফেরা হলো মোনালিসার। নাটকে তার চরিত্রের নাম তন্বী। আর সহশিল্পী হিসেবে রয়েছেন অভিনেতা আবদুন নূর সজল।

Manual5 Ad Code

অভিনয়ে ফেরা প্রসঙ্গে মোনালিসা বলেন, অনেক দিন পর আবারও অভিনয়ে ফিরছি। তাই নিজের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। এটা সত্য যে, আমি মন থেকে অনুভব করি মডেলিং। কিন্তু অভিনয়ও কোনো অংশে কম নয়। সবার কাছে দোয়া চাই যেন অভিনয়ে ঠিক আগের মতোই নিজেকে তুলে ধরতে পারি।

Manual4 Ad Code

এদিকে মোনালিসা শিগগিরই মাহফুজ আহমেদের প্রযোজনায় কয়েকটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code