তুরস্কের ৫ জেনারেলের পদত্যাগ

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯

তুরস্কের ৫ জেনারেলের পদত্যাগ

Manual4 Ad Code

তুরস্কের সেনাবাহিনী শীর্ষ পার্যায়ের পাঁচ জেনারেল পদত্যাগ করেছেন। বিরোধী পত্রিকা দৈনিক জমহুরিয়াত গতকাল রোববার (২৫ আগস্ট) এ খবর দিয়েছে। চলতি মাসের প্রথম দিকে তুরস্কের সামরিক পরিষদের বৈঠকের পর এসব জেনারেল পদত্যাগ করলেন।

Manual8 Ad Code

গত পহেলা আগস্ট তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সভাপতিত্বে সর্বোচ্চ সামরিক পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সামরিক কর্মকর্তাদের পদোন্নতি, বরখাস্ত এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বদলির বিষয় নিয়ে আলোচনা হয়।

পদত্যাগকারী পাঁচ কর্মকর্তার মধ্যে একজন মেজর জেনারেল এবং চারজন ব্রিগেডিয়ার জেনারেল রয়েছেন।

Manual2 Ad Code

পহেলা আগস্টের ওই বৈঠকে যেসব আলোচনা হয়েছিল তার মধ্যে একটি বক্তব্য ছিল এমন- “অবসরে যাওয়া অনেক সামরিক কর্মকর্তা তুর্কি সেনাবাহিনীকে আকারে ছোট করার চেষ্টা করেছেন”। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় এসব জেনারেল পদত্যাগ করেছেন বলে অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে দৈনিক জমহুরিয়াত জানিয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করে নি। পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে মেজর জেনারেল আহমেদ এরকান কোরবাসি রয়েছেন যিনি সিরিয়ার ইদলিব প্রদেশ মোতায়েন তুর্কি সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code