দক্ষিণ কোরিয়ায় দাবানলে জরুরি অবস্থা জারি

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০১৯

দক্ষিণ কোরিয়ায় দাবানলে জরুরি অবস্থা জারি

Manual7 Ad Code

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দাবানলে একজন নিহত হওয়ার পাশাপাশ চার হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের উত্তর-পূর্বাঞ্চলীয় গ্যাংউন প্রদেশের গোসেওংয়ের কাছে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেখান থেকেই দাবানল সৃষ্টি হয়।

আগুন নিয়ন্ত্রণে প্রায় আটশো ইঞ্জিন কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Manual5 Ad Code

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে সহায়তা দিতে প্রায় ১৬ হাজার ৫০০ সেনা সদস্য, ৩২ টি হেলিকপ্টার ও ২৬ টি সামরিক অগ্নি নির্বাপণ গাড়ি পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

সরকারি হিসাব অনুযায়ী, শুক্রবার সকালের মধ্যে প্রায় ৫২৫ হেক্টর এলাকায় থাকা ১৯৮টি ঘরবাড়ি, গুদাম ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে।

Manual2 Ad Code

প্রদেশের গভর্নর চই মুন সুন জানিয়েছেন, মূল আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বেশ কিছু স্থানে এখনও আগুন জ্বলছে।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। আগুন নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code