দক্ষিণ সুরমায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭

দক্ষিণ সুরমায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রায়ের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামী জাকির হোসেন ওরফে জাহির উদ্দিন (৩৫) গোলাপগঞ্জের কৈলাশ এলাকার মুকিতলা গ্রামের আব্দুর রহমান ওরফে আব্দুলের ছেলে। রায় ঘোষনার সময় দন্ডপ্রাপ্ত আসামী আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন না।

Manual1 Ad Code

রোববার সন্ধ্যা ৭ টার দিকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর হোসেন মৃধা এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৯ ডিসেম্বর সন্ধ্যা ৭ টার পূর্বের যে কোন সময় দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধোপাঘাটস্থ মোস্তাকিন আলীর কলোনীর ৭ নম্বর রুমে জাকির হোসেন ওরফে জাহির উদ্দিন স্ত্রী বৃষ্টিকে (৩০) মারপিট করে শ্বাসরোধে হত্যা করেন। পরে জাকির রুমের দরজা বাহির থেকে তালা দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কলোনীর মালিক মোস্তাকিন আলীর ভাই ফরজান আলী বাদি হয়ে একমাত্র জাকির হোসেন ওরফে জাহির উদ্দিনকে আসামী করে দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা নং- ১২ (১৩-১২-২০০৬) দায়ের করেন।

তদন্ত শেষে ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা থানার এসআই গৌছুল হোসেন একমাত্র জাকির হোসেন ওরফে জাহির উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন এবং ২০০৮ সালের ২০ অক্টোবর থেকে আদালত এ মামলার বিচার শুরু করেন। ১১ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামী জাকির হোসেন ওরফে জাহির উদ্দিনকে ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের এপিপি অ্যাডভোকেট মফুর আলী জানান, স্ত্রীকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যার দায়ে জাকির হোসেন ওরফে জাহির উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রায়ের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code