দিনাজপুরে গুলিবিদ্ধ তিন যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৬

দিনাজপুরে গুলিবিদ্ধ তিন যুবকের লাশ উদ্ধার

Manual4 Ad Code

imagesসুরমা মেইল নিউজ :: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ এলাকা থেকে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকাল পৌনে ১০টার দিকে লাশগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়।

Manual2 Ad Code

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, কলাবাড়ী মাদ্রাসার পাশে লাশ তিনটি পড়ে থাকতে এলাকাবাসী পুলিশকে খবর দেন। এর পাশে পুলিশ বক্স রয়েছে। নিহত তিনজনের শরীরে গুলির দাগ রয়েছে। এঁদের বয়স ২৮ থেকে ৩০। তাঁদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।

Manual6 Ad Code

ওসি জানান, উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা লাশগুলো উদ্ধার করে থানা নিয়ে এসেছেন। নিহতদের কারো পরিচয় জানা যায়নি।

স্থানীয় সাংবাদিক আবদুল গাফফার জানান, সকালে লাশগুলো দেখে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয় লোকজন নিহতদের কাউকে চিনতে পারেননি বলেও জানান তিনি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code