‘দুই পৃথিবী’র পর ‘মাফিয়া’ হয়ে একসঙ্গে দেব-জিৎ

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

‘দুই পৃথিবী’র পর ‘মাফিয়া’ হয়ে একসঙ্গে দেব-জিৎ

Manual2 Ad Code

2016_07_25_19_15_37_TPW5hISXjS7V3xKgETb5Sq6XqwS4de_original-700x336

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক : দুই সুপারস্টারকে একসঙ্গে একই ছবিতে দেখতে সব সময়ই মুখিয়ে থাকে দর্শকরা। আর তাদের কথা মাথায় রেখেই দ্বিতীয় বারের মত কলকাতার দুই সুপারস্টার জিৎ ও দেবকে একসঙ্গে করছেন জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী।

২০১০ সালে মুক্তি পেয়েছিল কলকাতার তুমুল জনপ্রিয় দুই সুপারস্টার দেব ও জিৎ অভিনীত সিনেমা ‘দুই পৃথিবী’। ছবিটি বক্স অফিসে যেমন দুর্দান্ত ব্যবসা করেছে তেমনি সিনেআলোচকদের প্রশংসাও কুড়িয়েছিল। তাছাড়া ছবির একটি আইটেম সং ‘পেয়ার লাল রে’ তো গোটা কলকাতা মাড়িয়ে ঢাকায়ও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই থেকে অনুপ্রাণিত হয়ে তাই আরো একবার দেব-জিৎকে একসঙ্গে ফ্রেমবন্দি করছেন রাজ।

Manual4 Ad Code

কলাকাতার একাধিক পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ি ছবিটির প্রাথমিক নাম ঠিক করা হয়েছে ‘মাফিয়া’ নামে। শোনা যাচ্ছে ভেঙ্কটেশ ফিল্ম-এর ব্যানারে নির্মিতব্য ছবিটিতে ‘দুই পৃথিবী’র মতোই নায়িকা হিসেবে থাকবেন কোয়েল মল্লিক।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code