দেওয়াল ভেঙে গাড়ি উঠল দোতলায়!

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮

দেওয়াল ভেঙে গাড়ি উঠল দোতলায়!

Manual4 Ad Code

ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। নায়কের গাড়ি উঠে গেল দোতলায়। এবার সেই ঘটনার প্রতিফলন ঘটল বাস্তবেও। ডিভাইডারে ধাক্কা মেরে গাড়ি সোজা দেওয়াল ভেঙে উঠে গেল দোতলায়।

Manual4 Ad Code

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান্তা আনায় একটি বাড়ির দোতলার দেওয়াল ভেঙে আচমকাই একটি গাড়ি উঠে যায়। গাড়িটির একাংশ বাড়ির বাইরের দিকে ঝুলতে থাকে। ওই বাড়িটির সামনের রাস্তায় একটি ডিভাইডারে ধাক্কা মেরে গাড়িটি দোতলায় উঠে যায়। দ্রুত গতিতে গাড়ি চালানোর জেরেই দুর্ঘটনাটি ঘটে বলে অনুমান করছে ক্যালিফোর্নিয়ার পুলিশ। পরে দুর্ঘটনাস্থলে যান দমকল কর্মী ও পুলিশেরা। ওই বাড়িটিতে একটি অফিসঘর ছিল। তবে দুর্ঘটনার সময়ে ঘরটিতে কেউ ছিলেন না বলে জানা গিয়েছে।

Manual5 Ad Code

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দুর্ঘটনার সময়ে গাড়িটিতে দু’জন ছিলেন। দুর্ঘটনার আগে একজন গাড়ি থেকে নেমে যেতে সক্ষম হলেও আর একজন গাড়িটিতেই আটকে থেকে যান। পরে দমকলকর্মীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার সময়ে ওই গাড়ির চালক মাদকাসক্ত ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তবে এমন দুর্ঘটনায় তাজ্জব বনে গিয়েছে পুলিশও।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code