দেশে খাদ্যের অভাব নেই : মায়া

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৭

দেশে খাদ্যের অভাব নেই : মায়া

Manual4 Ad Code

শুভেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশে আমাদের খাদ্যের অভাব নেই উল্লেখ করে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাংলাদেশের একটি মানুষও না খেয়ে মরবে না। আমাদের কোন জিনিসপত্রের অভাব নেই। আামদের একটিই অভাব সেটা হচ্ছে আন্তরিকতার।

Manual2 Ad Code

বুধবার সুনামগঞ্জ জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জকে দূর্গত এলাকা ঘোষণা করা যাবে না। তবে ক্ষতিগ্রস্থ হাওরের এই জেলাগুলোর কৃষকদের খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে প্রতিটি কৃষককে ১০ টাকা কেজি ধরে চাল দেয়া হবে। পাশাপশি তাদের আগামী কৃষি মৌসুমে কৃষি কাজের জন্য সবধরনের উপকরণ দেয়ার ও ঘোষণা দেন।

Manual8 Ad Code

জেলা প্রশাসক (যুগ্ম সচিব) শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেস অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্যা এডভোকেট শামছুন্নাহার বেগম শাহান রব্বানী, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code