সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৬
সুনির্মল সেন :: রাজনীতিতে যেভাবে হিংসা-বিদ্বেসের বিস্তার ঘটছে তাতে উদ্বিগ্ন না হয়ে পারা যায়না। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আজ বিপদগামী। সাম্প্রতিককালে নাসিরনগরের জেলে ‘রসরাজ’কে ক্ষমতাসীন আওয়ামী রাজনীতির বিবদমান দু’গ্রুপের আত্মকলহের রশি টানা-টানিতে বলির পাঠা বানানো হলো। অপর দিকে, হিন্দু জনগোষ্টির মন্দির ভাঙ্গা, বসত বাড়ি পুরানো হলো।
রসরাজকে নিয়ে সাজানো একটি ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে একের পর এক হামলা, লুটতরাজ, বসত ঘরে আগুন, মন্দিরে ভাংচুর, মানুষ জনের উপর অত্যাচার, এছাড়া সাওতাল সম্প্রদায়কেও নির্যাতন করা হয়েছে। আজ তারা সবাই এসব ঘটনায় ভিত সন্তস্থ হয়ে পড়েছে।
একদিকে তারা লাঞ্চিত অন্যদিকে সরকারের মৎস ও পানি সম্পদমন্ত্রী মহোদয় হিন্দু জনগোষ্টিকে ‘মালাউন’ বলে গালি দিলেন। এর কিছুদিন যেতে না যেতেই আবারো তিনি বললেন, হিন্দুরা এদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক।মন্ত্রী ছায়েদুল হকের উদ্যত্বপূর্ণ এসব কথাবার্তায় দেশ-বিদেশের মানুষ হতভম্ব এবং আজো তারা প্রতিবাদ মুখর।
হিন্দু জনগোষ্টির মনে আজ যে দাগ লেগেছে, তা সহজে দূর করার কোনো পথ নেই। এই জনগোষ্টির মানবাধিকার আজ প্রশ্নের সম্মুখিন। সরকার থেকে মন্ত্রীসহ আওয়ামীলীগের নেতারা নানান কথা বললেও মৎস-পানি সম্পদমন্ত্রী ছায়েদুল হককে মন্ত্রী সভা থেকে আজো বহিস্কার করা হয়নি। এ দাবীতে আন্দোলন কারীরা আজো অনঢ় রয়েছেন।
১৯৭১ খৃষ্টাব্দে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান, আদিবাসীসহ জাতি-ধর্ম নির্বিশেষে সবার সম্মিলিত আন্দোলন সংগ্রাম ও ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্র জন্ম গ্রহণ করে। কারো একক প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়নি। কিন্তু আজ প্রশ্ন উঠেছে, মুক্তিযুদ্ধে বিরাট অবদান থাকা সত্যেও এই হিন্দু জনগোষ্টিকে সুপরিকল্পিত ভাবে যন্ত্রনা দিয়ে, ভয়-ভীতি প্রদর্শন করে দেশ থেকে বিতারিত করার চক্রান্ত চালানো হচ্ছে। তারা দেশ থেকে চলে গেলে এক শ্রেণীর পাকিস্তানি চিন্তাশীল মধ্যযোগীয় বর্বররা তাদের জায়গা-জমি সম্পদ দখলে নেবে এই মতলবে উঠেপরে লেগেছে।
প্রশ্ন রয়েছে, কোন কালো শক্তি হিন্দু জনগোষ্টির জন্মগত অধিকার হরণের জন্য পরিকল্পিত ভাবে ঘাতকের ভুমিকায় নেমে ছিলো? একের পর এক নৃশংস ঘটনা ঘটিয়েও কিভাবে তারা ধরা-ছোয়ার বাইরে থাকতে পারছে। সরকার কেনো এ ব্যাপারে এতো অসহায়?
রাষ্ট্রিয় ভাবে অপরাধিদের রাজনৈতিক পৃষ্ট পোষকতা দিয়ে আর যাই হোক মানুষের শান্তি নিশ্চিত করা যাবে না। ক্ষমতার দ্বন্দের অশুভ প্রতিযোগীতা বন্ধ না হলে, আমাদের যে আরো কতো হৃদয় বিদারক ঘটনা দেখতে হবে তা ভবিতব্যই বলতে পারবে।
আমরা চাই মুক্তিযুদ্ধের বাংলাদেশে, লক্ষ শহীদের স্বপ্নের বাংলাদেশে হিন্দু জনগোষ্টির উপর রাজনৈতিক বিলাসিতার নামে এই নৃশংস প্রতিযোগীতা বন্ধ করা হোক। ধর্মে ধর্মে, মানুষে মানুষে সাম্প্রদায়িক সম্প্রীতি পুনঃপ্রতিষ্টিত করতে হলে উগ্র জঙ্গী গোষ্টিকে ধ্বংস করতে হবে। কথায় কথায় ধর্ম গেলো, এই সংস্কৃতি বন্ধ করতে হবে।
ধর্ম কি এতো ঠুনকো জিনিষ আচার মারলে ভেঙ্গে যাবে? অপরজন করলো অপরাধ আর রসরাজ নামক এক হিন্দু ছেলেকে ফাঁসানো হলো। এই কি তোমাদের ধর্ম? রাজনৈতিক বিলাসিতার নামে ক্ষমতার লড়াইয়ের এই অপসংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ রেখে এই বর্বর কালো শক্তিকে দমন করতে সম্মিলিত ভাবে সকল সভ্য মানুষকে এগিয়ে আসতে হবে।
অন্ধ্যকারের জীবরা একমাত্র ভয় পায় মানুষের সম্মিলিত শক্তিকে। সরকারকে এ ব্যাপারে এক চোঁখা নীতি পরিহার করে ঘটনার নায়ক, মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করতে হবে। অপরাধিদের আইনের আওতায় আনতে হবে। এই কথা ভুলে গেলে চলবে না। “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বিশেষ কোনো শ্রেণীর এই দেশ না।”
Design and developed by ওয়েব হোম বিডি