ধর্ষণের চেষ্টাকারীকে নগ্ন করে রাস্তায় ঘোরাল গ্রামবাসী

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯

ধর্ষণের চেষ্টাকারীকে নগ্ন করে রাস্তায় ঘোরাল গ্রামবাসী

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছেন স্থানীয় গ্রামবাসী।

Manual7 Ad Code

 

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত রোববার সন্ধ্যায় মহারাষ্ট্রের নাগপুরের পারডি এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

স্থানীয় নাগপুর পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযুক্ত জওহর বৈদ্য নাগপুরের একটি কো-অপারেটিভ ব্যাংকের ক্যাশ কালেকশন এজেন্ট হিসেবে কাজ করেন। টাকা আদায়ের জন্য বিভিন্ন সময় ওই শিশুটির বাড়িতে যেতেন তিনি। রবিবার সন্ধ্যায় বাড়িতে শিশুকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন বৈদ্য।

 

এসময় হঠাৎ শিশুটির মা বাড়িতে ফিরে আসেন। চার বছরের শিশুকে যৌন নিপীড়ন করতে দেখে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে ও বৈদ্যকে ব্যাপক মারধর করে। পরে সবাই মিলে তাকে নগ্ন করে গ্রামের রাস্তায় ঘোরায়। রাস্তায় ঘোরানোর পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

Manual6 Ad Code

 

ভারতীয় দণ্ডবিধি ও যৌন নিপীড়ন থেকে শিশু সুরক্ষা আইনে পারডি থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code