নবীগঞ্জের আলোচিত আইনজীবি রঊফ ২ বছরের জন্য বহিস্কার

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৭

নবীগঞ্জের আলোচিত আইনজীবি রঊফ ২ বছরের জন্য বহিস্কার

Manual8 Ad Code

আইনজীবীদের সাথে সৌজন্যমুলক ও অশোভন আচরণের অভিযোগে নবীগঞ্জে আলোচিত এক আইনজীবীর সদস্য পদ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় অধিকাংশের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। নবীগঞ্জের আলোচিত আইনজীবী এডঃ আব্দুর রউফ এর সদস্যপদ ২ বছরের জন্য স্থগিত করা হয়।

Manual3 Ad Code

সূত্রে জানা যায়, এড. আব্দুর রউফের বিরুদ্ধে এড. নুরুল হুদা আইনজীবী সমিতিতে অভিযোগ প্রদান করেন। অভিযোগে তাদের সাথে অশোভন ও অসৌজন্যমুলক আচরণ করেন বলে উল্লেখ করা হয়। এ অভিযোগ নিয়ে নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

২৯৬ জন আইনজীবীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এড. মোঃ আফিল উদ্দিন। জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. মোঃ লুৎফুর রহমান তালুকদার এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- এড. সৈয়দ আফরোজ বখত, এড. নুরুল আমিন, এড. আরিফ চৌধুরী, এড. ফারুকুর রহমান মহালদার, এড. আলাউদ্দিন তালুকদার, এড. তাজ উদ্দিন সুফি, এড. রনজিত দাস, এডঃ শাহ কুতুব উদ্দিন, এড. আবুল কালাম, এড. এব্দুস শহীদ, এড. শরীফ উদ্দিন কামাল সহ ২৫ জন আইনজীবী।

Manual7 Ad Code

সভার সিদ্ধান্ত অনুযায়ী এড. নুরুল হুদার সাথে অশোভন আচরণ করায় নবীগঞ্জের এড. আব্দুর রউফ এর সদস্যপদ ২ বছরের জন্য স্থগিত করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code