নবীগঞ্জে উপজেলা আ’লীগ নেতা কাজী হেলাল গ্রেফতার

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

নবীগঞ্জে উপজেলা আ’লীগ নেতা কাজী হেলাল গ্রেফতার

Manual6 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলালকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

শনিবার মধ্যরাতে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

 

গ্রেফতারকৃত কাজী ওবায়দুল কাদের হেলাল (৫২) উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামের মৃত কাজী ফিরোজ মিয়া ওরফে কাজী রাজ্জাক মিয়ার ছেলে ও নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

Manual6 Ad Code

পুলিশ জানায়- গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরের তিনকোণা পুকুরপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত সজলু মিয়ার ছেলে মো. মুশাহিদ (২৬) বাদী হয়ে ৫৭ জনের নাম উল্লেখ করে ও ২০০ জনকে অজ্ঞাত আসামী করে হবিগঞ্জ সদর থানায় মামলা নং-৮ দায়ের করেন।

 

Manual2 Ad Code

শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানা ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যানপুর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে কাজী ওবায়দুল কাদের হেলালকে আটক করা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় ৮ সেপ্টেম্বর হবিগঞ্জ সদর থানার মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে  হেলালকে গ্রেফতার দেখানো হয়।

 

রোববার (০৯ জানুয়ারি) সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন- বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় । এ ঘটনায় হবিগঞ্জ সদর থানায় মামলা নং-৮ এর সন্ধিগ্ধ আসামী হিসেবে কাজী ওবায়দুল কাদের হেলালকে গ্রেফতার করা হয়েছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code