নবীগঞ্জে ভাইকে হত্যা করার প্রস্তুতি বড় ভাইয়ের : আটক

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মে ১৪, ২০১৭

নবীগঞ্জে ভাইকে হত্যা করার প্রস্তুতি বড় ভাইয়ের : আটক

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকার শহরতলীর পূর্ব তিমিরপুর গ্রামের আপন ছোট ভাইকে খুন করে দাফন করা জন্য দুটি কবর খুড়ে রাখার ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

Manual7 Ad Code

এদিকে, কবর দেখার জন্য ওই বাড়ির সামনে জনতার উপচে পড়া ভীড়। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দুই ভাইকে আটক করে থানায় নিয়ে আসে। আটক দুই সহদোরকে কোর্টে প্রেরন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত উকিল উল্লার দুই পুত্র আব্দুস সালাম ও ফারুকের মধ্যে দীর্ঘদিন ধরে পিতার রেখে যাওয়া বাড়ির ভাগ ভাটোয়ার নিয়ে দুই সহদোরের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল।গত দুই দিন ধরে এই বিরোধ চরম আকার ধারন করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে একাধিকবার সংঘর্ষে ঘটনা ঘটে। এ নিয়ে সামাজিক বিচার বৈঠকে কোন সুরাহা দিতে পারেননি শালিস বৈঠকের লোকজন। অনেক সময় সালিশ বৈঠকের উপস্থিতিতে দুই ভাই সংঘর্ষে লিপ্ত হয়ে পড়েন। শালিস ও বিচার ব্যবস্থ্যার কোন সুরাহা না পেয়ে রাগে অভিমানে বড় ভাই আব্দুস সালাম গত শুক্রবার রাতে ছোট ভাই ফারুককে খুন করে দাফন করার জন্য বাড়ি সামনে  প্রথমে একটি কবর কুড়ে রাখে। সে বাড়ির লোকজনকে ফারুককে খুন করে দাফন করবে বলে হুমকি দিয়ে বেড়াচ্ছিল। এ খবর শুনে উকিল মিয়ার স্ত্রী মাসুক বিবি স্থানীয় লোকজনকে বিষয়টি অবহিত করেন।

Manual6 Ad Code

স্থানীয় লোকজন সালামকে এই বিষয় মন থেকে বাদ দেওয়ার জন্য বুঝাতে চেষ্টা করেন। সালাম  এতে আরো ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে ওই কবরের পাশে আরো একটি কবর কুড়ে রাখেন। সালাম ও ফারুকের মা আরো ভয় পেয়ে রবিবার সকালে নবীগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশের এস আই মলাই মিয়া ও এ এস আই আক্তারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ভাই সালাম (৪২) ও ফারুক (৩৮) কে আটক করে থানায় নিয়ে আসেন।

রবিবার সকালেই আটককৃত দুই সহদোরকে  হবিগঞ্জ কোর্টে প্রেরন করে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code