নবীগঞ্জে স্বামীর লাথিতে গর্ভবতী স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪

নবীগঞ্জে স্বামীর লাথিতে গর্ভবতী স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

Manual8 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে স্বামীর লাথিতে গর্ভভতী স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী মাহমুদ আলীকে আটক করেছে পুলিশ।

 

গত ৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলার বদরদী ঘোনাপাড়া হাংসাং মুরাদপুর এলাকার স্বামী মাহমুদ আলীর লাথিতে স্ত্রী নিছফা আক্তার গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার (১৬ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু হয়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।

Manual8 Ad Code

 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে আটককৃত মাহমুদকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ। ধৃত মাহমুদ ওই এলাকার মৃত আব্দুল আলীর ছেলে।

Manual3 Ad Code

 

স্থানীয় সুত্রে জানাযায়, উক্ত মাহমুদ আলী প্রায় ১৭ বছর পুর্বে উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামের করিম মিয়ার মেয়ে নিছফা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। ইতিমধ্যে মাহমুদ আলী পৌর এলাকার ছালামতপুর গ্রামে আরেকটি বিয়ে করে। গত ৯ সেপ্টেম্বর বিকালে ২য় স্ত্রীকে নিয়ে বাড়িতে যায় মাহমুদ। এনিয়ে ৩ মাসের অন্তঃসত্ত্বা ১ম স্ত্রী নিছফা আক্তার ও তার স্বামীর মাহমুদ আলীর মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে স্বামী মাহমুদ আলী স্বজোড়ে স্ত্রী নিছফা আক্তারের পেটে লাথি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু বরণ করে। পরে মৃতদেহ থানায় নিয়ে আসলে পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। এ সময় ঘাতক স্বামীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। রির্পোট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, নিহতের পরিবার কোন মামলা দেয়নি। তবে আটককৃত স্বামী মাহমুদ কে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

(সুরমামেইল/এমএএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code