‘নবীগঞ্জে ৮৮টি মন্ডপে শারদীয় দূর্গাপূজার ব্যাপক প্রস্তুতি’

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৭

‘নবীগঞ্জে ৮৮টি মন্ডপে শারদীয় দূর্গাপূজার ব্যাপক প্রস্তুতি’

Manual5 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নে ৮১ টি ও পৌরসভায় ৭টি মিলে মোট ৮৮টি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটি পুজা মন্ডপে প্রতিমা তৈরীর কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এখন চলছে মন্ডপ সাজসজ্জার কাজ।

শারদীয় এ পুজাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বী সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে বিপুল আনন্দ ও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আনন্দ ও উৎসাহ উদ্দীপনা ঘাটতি নেই বিভিন্ন সংগঠন ও সামাজিক লোকজনের মাঝেও। প্রতিমা কারিগরগন দিনরাত কাজ করে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পুজা শুরুর আগেই শেষ করতে হবে তাদের কাজ। এখন চলছে মুর্তির রংতুলির আছড়ের তাদের শেষ প্রস্তুতি।

শাস্ত্র মতে জানা যায়, এ বছর দেবী নৌকায় আগমন এবং ঘোটকে গমন করবেন। এ বছর নবীগঞ্জ ১৩টি ইউনিয়নে ৮১টি এবং পৌরসভায় ৭টি মন্ডপে সাড়ম্বরে পূজা অনুষ্টিত হবে। প্রত্যেক পূজা মন্ডপের সেচ্ছাসেবকদের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি নিখিল আচার্য্য বলেন, আসন্ন শারদীয় দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য পুলিশ প্রশাসনসহ সকল শ্রেনীপেশার মানুষের সহযোগীতা কামনা করি।

Manual4 Ad Code

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল বলেন, নবীগঞ্জ উপজেলার ৮৮ টি পূজা মন্ডপে সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজা সাড়ম্বরে পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কিছু ঝুকিপূর্ন মন্ডপসহ সবকটি মন্ডপেই ইতিমধ্যে প্রশাসনিক ব্যবস্থা জোরদারের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। দুর্গাপুজা সুন্দর ও সুষ্টভাবে সম্পাদনের জন্য প্রশাসনসহ সকল শ্রেনীপেশার মানুষের সহযোগীতা কামনা করি।

এদিকে শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপনের জন্য সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। ইতিমধ্যে প্রাথমিকভাবে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সকল পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে নিয়ে গতকাল বুধবার সকালে এক বিশেষ আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, নবীগঞ্জ উপজেলার ৮৮ টি পূজা মন্ডপে হিন্দু ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা উদযাপন হবে। তাই ইতিমধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে প্রতিটি পূজা মন্ডপে ৫শত কেজি করে চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। এবং শান্তিপূর্ন পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Manual2 Ad Code

উল্লেখ্য, আগামী ২৬শে সেপ্টেম্বর মঙ্গলবার ষষ্ঠীপুজার মধ্য দিয়ে নবীগঞ্জের সকল পুজা মন্ডগুলোতে ৫ দিন ব্যাপী শারদীয় দূর্গাপুজা শুরু হবে। এ পূজাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় নবীগঞ্জের সকল পুজারী ও ভক্তবৃন্দের মাঝে সর্বত্র যেন উৎসবের আমেজ বিরাজ করেছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code