নবীনগরে দম্পতির লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬

নবীনগরে দম্পতির লাশ উদ্ধার

Manual2 Ad Code

images-1

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন মিঠুন পাল (২৮) ও তার স্ত্রী বিউটি পাল।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, আট মাস আগে বিউটির সঙ্গে মিঠুনের বিয়ে হয়। বুধবার রাতের খাবার শেষে তারা ঘুমাতে যান। সকালে ঘুম থেকে না ওঠায় অনেক ডাকাডাকি করে তাদের কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code