নরসিংদীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে বিদেশিসহ নিহত ৩

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মে ২১, ২০১৬

নরসিংদীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে বিদেশিসহ নিহত ৩

Manual6 Ad Code

download

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : নরসিংদীতে পাকিজা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মমটেক্সের কেমিকেল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিদেশি নাগরিকসহ তিনজন নিহত হয়েছে। আহত হয় আরো অন্তত ৮ জন। শনিবার (২১ মে) সকাল ৭টার দিকে নরসিংদী সদর উপজেলার শিলমান্দীতে অবস্থতি ওই টেক্সটাইল গোডাউনে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

নরসিংদী ও ঢাকা থেকে দমকল বাহিনীর ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ১০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন- পাকিস্তানী নাগরিক আশিক আলী (৪৫), কারখানার বাবুর্চি সেলিম মিয়া (৩৩) ও শ্রমিক রফিক মিয়া (৩২)। নিহতদের মরদেহ নরসিংদী জেলা ও সদর  হাসপাতালে রাখা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে নরসিংদী ও ঢাকায়।

Manual2 Ad Code

দমকলকর্মী ও স্থানীয়রা জানায়- সকালে অগ্নিকাণ্ডের আগে কারখানায় অবস্থানরত শ্রমিকদের অনেকেই ঘুমের ঘরে ছিলেন। আগুন লাগার পর মুহূর্তেই কেমিকেলের বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তিনজনের মৃত্যু হয়। তবে এ ঘটনায় কেউ অগ্নি‎দগ্ধ হয়নি।

Manual4 Ad Code

অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকা ক্ষয়-ক্ষতির হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে কারখানা কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code