নাইজেরিয়ায় গির্জার ছাদ ধসে নিহত ৬০

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

নাইজেরিয়ায় গির্জার ছাদ ধসে নিহত ৬০

Manual3 Ad Code

nigerian20161211093041

আন্তর্জাতিক ডেস্ক :: নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে উয়ো শহরে বিশপের অভিষেক অনুষ্ঠানে গির্জার ছাদ ধসে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আকওয়া ইবম রাজ্যের গভর্নর উদম এমানুয়েলসহ কয়েকশ মানুষ ঘটনার সময় উপস্থিত ছিলেন। তবে গভর্নর অক্ষত আছেন বলে জানা গেছে।

রবিবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, গির্জাটির নির্মাণকাজ চলছিল এবং অভিষেক অনুষ্ঠানের জন্য তারা দ্রুতগতিতে কাজ করে। সরকারি গণমাধ্যম সূত্রে জানা যায়, নিহতের সংখ্যা ২শ’ ছাড়াতে পারে। ধ্বংসস্তূপ সরানোর সময় ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ধ্বংসস্তুপের নিচে অনেকেই চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Manual6 Ad Code

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ধাতব গার্ডার ও লোহার পাত ধসে পড়েছে। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

Manual2 Ad Code

বেঁচে যাওয়া একজনের বরাত দিয়ে নাইজেরিয়ার একটি টেলিভিশনে বলা হয়, ‘গির্জার স্বাভাবিক কাজকর্ম চলছিল। গভর্নর পৌঁছানোর ২০ মিনিট পর হঠাৎ প্রার্থনারত লোকজনের ওপর গির্জার ছাদটি ধসে পড়ে। দ্রুত গভর্নরকে উদ্ধার করা হয়। তবে অন্যদের ভাগ্য খারাপ ছিল।’

গভর্নর এমানুয়েলের মুখপাত্র একেরেত উদহ বলেন, রাজ্য সরকার এ ঘটনার তদন্ত করবে।

Manual2 Ad Code

মানহীন উপকরণ ব্যবহার এবং ভবন নির্মাণনীতি না মানার কারণে নাইজেরিয়ায় প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে। ২০১৪ সালে লাগোস শহরে গির্জার একটি হোস্টেল ধসে বহু মানুষ মারা যায়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code