নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫০

প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫০

Manual7 Ad Code

উত্তর নাইজেরিয়ার এক মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৫০ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মানুষ।

Manual7 Ad Code

সোমবার ফজরের সময় (স্থানীয় সময় ৫টা ২০ মিনিট) আদাউদা রাজ্যের মোবি শহরে এ ঘটনা ঘটে।পুলিশের মুখপাত্র ওসমান আবু বকর এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

তিনি বলেন, হামলাকারীর বয়স আনুমানিক ১৭ বছর। মানুষজন মসজিদে ফজরের নামাজের জন্য একত্রিত হলে এ হামলা চালানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও উগ্রপন্থী সংগঠন বোকো হারামের দ্বারা হামলাটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে এই পর্যন্ত বোকো হারামের হামলার ২০ হাজার মানুষ নিহত ও ২৬ লাখ লোক বাস্তুহারা হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code