নাগরিকত্ব আইন: উত্তর প্রদেশে বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৬

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৯

নাগরিকত্ব আইন: উত্তর প্রদেশে বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৬

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নতুন নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে দেশটির উত্তরপ্রদেশে শুক্রবার (২০ ডিসেম্বর) বিক্ষোভের সময় পুলিশের গুলিতে ছয় আন্দোলনকারী নিহত হয়েছেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির।

 

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে শুক্রবার সকালেও বুলন্দশহর, গোরক্ষপুরসহ ১৩টি জেলায় পথে নামেন বিক্ষোভকারীরা। সেই সঙ্গে ব্যাপক ভাঙচুরও চলে। আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক গাড়িতে। পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। পরে পুলিশের গুলিতে ছয় আন্দোলনকারী নিহত হন।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

এদিকে, বুলন্দশহরের জেলাশাসক রবীন্দ্র কুমার বলেন, মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা চালু হবে না।

 

আরও পড়ুন » নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ, গুলিতে নিহত আরও ৩

 

Manual6 Ad Code

এর আগে বৃহস্পতিবার ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

 

Manual1 Ad Code

এর আগে গত ১৬ ডিসেম্বর আসামে ৬ জন নিহত হয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code